ছাত্র শক্তি গঠিত হয়েছিলো ছাত্র অধিকার পরিষদের একটা অংশ এবং সমমনা কিছু শিক্ষার্থীদের সমন্বয়ে। এর গঠনের পিছনে গুরুবারের আড্ডার মতো তাত্ত্বিক পাঠসভার ভূমিকা রয়েছে। এটি নাগরিক ও শিক্ষার্থী অধিকার সচেতন, সমাজের সাম্যতা, সমান অধিকারে বিশ্বাসী একটি ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে। জুলাই ২০২৪ এ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামে তারা নেতৃত্ব প্রদানের মাধ্যমে অন্যান্য অংশীজনদের সাথে নিয়ে শেখ হাসিনার পতন ঘটায়। পরবর্তী এই সংগঠনের শীর্ষ নেতা ও অন্যান্য কিছু অংশীজন নিয়ে এনসিপি গঠন করা হয়।
পরবর্তীতে একটি স্বতন্ত্র বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্র সংসদ গঠন করা হলেও কিছুদিন আগে তারা এনসিপির ভাতৃ প্রতিম সংগঠন হিসেবে নিজেদের পরিচালনার উদ্দেশ্যে জাতীয় ছাত্র শক্তি নামে আত্মপ্রকাশ করে। এবং সংগঠনের নেতৃবৃন্দের অধিকাংশই প্রতিষ্ঠাকাল থেকে ছাত্র শক্তির সাথে ছিলো। সম্প্রতি এনসিপি জামায়াতে ইসলামের সাথে ৩০ টি আসন ও আসনে খরচের জন্য অর্ধশত টাকার বিনিময়ে জোটবদ্ধ হয়েছে।