TRIPS (Trade-Related Aspects of Intellectual Property Rights) হলো World Trade Organisation -এর একটি চুক্তি, যেখানে ওষুধসহ বিভিন্ন পণ্যের পেটেন্ট সুরক্ষা বাধ্যতামূলক। বাংলাদেশ বর্তমানে LDC (Least Developed Country) হওয়ায় TRIPS waiver ভোগ করছে, ফলে: পেটেন্ট না মেনেই generic ওষুধ উৎপাদন করতে পারে | বাংলাদেশ LDC থেকে graduation (২০২৬) করার পর ধীরে ধীরে এই TRIPS সুবিধা হারাবে I TRIPS পুরোপুরি মেনে চললে বাংলাদেশ মূল কোম্পানির ওষুধ কপি করতে পারবে না, তাদের কাছ থেকে লাইসেন্স নিতে হবে অথবা ওষুধ আমদানি করতে হবে।